| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাটমোহরে তিনজন প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্য প্রত্যাহার

পাবনার চাটমোহরে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করা এবং ভোটকেন্দ্রে জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেওয়ায় দুইজন প্রিজাইডিং অফিসার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে এবং একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় একজন আনসার সদস্যকে ভোটকেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

ব্যালটে সিল মেরে বাক্সে ভরতে গিয়ে সিসি ক্যামেরায় ধরা পড়লো ৫ তরুণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে পাঁচ জন তরুণ ভোটকেন্দ্রের বুথে গিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন। বিষয়টি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন।

বিস্তারিত...

কাপাসিয়ায় উৎসবমুখর ভোট গ্রহন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে একটি কেন্দ্র ছারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শুরু থেকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

বিস্তারিত...

কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের চাঁদপুর ইউনিয়নের ‘ভাওয়াল চাঁদপুর’ ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় দলের চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ দাদা মোতালেবকে ভোটার নাতির কাঁধে চড়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।

বিস্তারিত...

ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা কেন্দ্রের ভোটগ্রহণকে সাময়িকভাবে বন্ধ করেছে।

বিস্তারিত...

নড়াইলে ভোট কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে পোলিং অফিসারকে অব্যহতি

নড়াইলে ভোট কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে এক পোলিং অফিসারকে অব্যহতিসহ সহকারী প্রিজাইডিং অফিসারকে কারনদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে

বিস্তারিত...

রাঙ্গামাটিতে জাল ভোটের চেষ্টা, আটক ২

রাঙ্গামাটির পৃথক দুই ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি–২৯৯ আসনে ভোটগ্রহণ

রাঙ্গামাটি–২৯৯ আসনে সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

বাউফলে ভোটগ্রহণ শেষ

সারাদেশের সাথে তাল মিলিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ১৫৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে, তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

বিস্তারিত...

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

উৎসবমুখর পরিবেশে যশোরে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য।

বিস্তারিত...

নওগাঁয় ভোটের আগেই রেজাল্ট শিটে সই, প্রিজাইডিং কর্মকর্তা ক্লোজড

নওগাঁর সদর উপজেলায় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪