কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে খাজানগর এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের সময় জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুজনকে আটক করেছে পুলিশ।
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু ঘটেছে।
গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রর মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে শান্তিপূর্ন পরিবেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪টি আসনে ৫৬৬ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটারদের ভোট প্রদান। একটানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই ভোট প্রদান চলবে।
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে সাতজনকে এক লাখ ১৩ হাজার টাকাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।
দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া এই নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ) আসনে ভোটের আগের রাতে একটি কেন্দ্রকে ঘিরে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক মো. নাসির মিয়াকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার আছিয়া সাফি উদ্দিন ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
উদ্বেগ আর শঙ্কার দীর্ঘ ছায়া পেরিয়ে শেষ পর্যন্ত শান্ত পরিবেশেই শুরু হয়েছে বরগুনার বহুল আলোচিত সংসদীয় নির্বাচন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। ব্যালট পেপারে ভরসা রেখে নিজেদের সিদ্ধান্ত জানাতে লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ।
কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। আশিকুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ করায় অবরুদ্ধ করা হয়েছে। ঘটনাটি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ঘটেছে। ঘটনার একটি ৩ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের গেটের ভেতরে প্রার্থীকে কিছুক্ষণ ধরে অবরুদ্ধ রাখা হয়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনী বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে আটক করে।
সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরগুনা সদর উপজেলায় ভোটগ্রহণের পর রাতেই রেজাল্ট পত্রে সই করানোর অভিযোগ ওঠায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় ভোটার ও দলের পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন, প্রিজাইডিং কর্মকর্তার অংশগ্রহণে ভোটের ফলাফল চূড়ান্ত করার সময় নিয়ম ও প্রটোকল না মেনে রাতেই রেজাল্ট পত্রে সই করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষে কেন্দ্রীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল সংরক্ষণ ও যাচাই প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও, রাত সাড়ে ৯টার পর প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে রেজাল্ট পত্রে সই করার ঘটনা ঘটে।