চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে জড়িত ১৫ কর্মচারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনের জেরে ইতোমধ্যে যাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছিল, সেই কর্মচারীদের এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা ওই চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠির অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-কেও পাঠানো হয়েছে, যাতে তারা বিষয়টি তদন্ত করে দেখেন।
দীর্ঘ ছয় দিন ধরে চলতে থাকা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতাদের সফল আলোচনার পর শুক্র ও শনিবার—এই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল শুক্রবার সকাল থেকেই বন্দরে পুরোদমে কাজ শুরু করবেন শ্রমিকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ার পরও মাঠে না থাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সদর আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার, পথসভা ও গণসংযোগ করেছে জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ।
নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আবেদন করেছেন ৪৪ জন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনী প্রচারকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা। তিনি এন্তাজ মিয়ার বাড়ির ফিরোজ মিয়ার ছেলে।
খাগড়াছড়ি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ (রেডমার্ক) ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার বিকেলে উদয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
মাঘের হাড়কাঁপানো শীতে যেখানে আমেজ থাকার কথা নলেন গুড় আর টাটকা খেজুরের রসের, সেখানে ঝিনাইদহের কোটচাঁদপুরে বইছে হাহাকার। “যশোরের যশ, খেজুরের রস”—এই কালজয়ী প্রবাদটি এখন কেবল রূপকথার গল্পে পরিণত হতে চলেছে। প্রশাসনের উদাসীনতা আর অবৈধ ইটভাটা মালিকদের ‘গাছখেকো’ লালসার বলি হচ্ছে হাজার হাজার খেজুর গাছ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নৌবাহিনী সর্বাত্মক ভূমিকা রাখতে প্রস্তুত।
জামালপুর-২ সংসদীয় আসনে এবার জনপ্রিয়তা প্রমাণ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, আসন পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বিএনপি। এই আসনটিতে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসলেও রাজনৈতিক সমীকরণে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।