| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণভোট উপলক্ষে কুড়িগ্রামে ধর্মীয় নেতাদের সঙ্গে সুজনের সংলাপ

‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ডিমলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিস্তারিত...

নেত্রকোণা-৪ আসনে বাবরের পক্ষে তৃতীয় লিঙ্গের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) একটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শরীয়তপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ এক নারী গ্রেপ্তার

শরীয়তপুরের পালং মডেল থানাধীন পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ইলোরা হাওলাদার নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

২২ মাসেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ঘটনায় আহত অর্ধশত

বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকা থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২ দশমিক ৬ কিলোমিটার সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের সামনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণসহ বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবি জানান।

বিস্তারিত...

নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করাবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমি যে ১২টি ইউনিয়নে ঘুরেছি, সেখানে মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি—নাটোর সদর ও নলডাঙ্গার মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করাবে।”

বিস্তারিত...

হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

বিস্তারিত...

দশম গ্রেডের দাবিতে মানিকগঞ্জে সড়ক অবরোধ

ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের বিএসসি প্রকৌশলীদের মতো দশম গ্রেড দেওয়ার দাবিতে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিস্তারিত...

হাসনাতের বিরুদ্ধে বিএনপির হয়ে লড়বে গণ অধিকার পরিষদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে গেছে। ফলে এ আসনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছে না।

বিস্তারিত...

নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলা, আহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত ও এনসিপির অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে প্রকাশ্যে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর তাদের গ্রেপ্তারের দাবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিবচর থানায় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘শিবচরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিপুল পরিমান অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১১টি পিস্তল অ্যামি নেশন, ২টি পিস্তল ম্যাগাজিন, ৪টি খালি কাটিস, ২৬টি শট গানের গুলি, ৫৩ টি আতশ বাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও ১টি বিপি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪