সিলেট নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে তেমুখি পয়েন্টে একটি পথসভা চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা শহিদ’-সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট, নগদ অর্থ ও ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টা থেকে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু গৃহকর্মী মোহনাকে (১১) দেখতে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
লক্ষ্মীপুরে একটি প্রিন্টিং প্রেসের দোকান থেকে উদ্ধার হয়েছে ছয়টি ভোটের সিল। সেগুলো ওই প্রেস মালিককে বানানোর নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। এ ঘটনায় ‘মারইয়াম প্রিন্টার্স’ নামক ওই ব্যবসা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা এ অঞ্চলের অহংকার। তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো কিছুর বিনিময় হলেও আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন, সড়ক ও রেলপথের আধুনিকায়ন করা হবে।
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের প্রথম নামাজে জানাজা শেরপুর পৌর শহরের দারোগআলী পৌর পার্কে বুধবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী–সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন এমন
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
নওগাঁয় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয় দল। সংবাদ সম্মেলনে ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করেন বিএনপি ও জামায়াত নেতারা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পাটাহাদ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আতিকুর রহমান আতিক (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে পন্টুন থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও শ্রমিক রেজাউল শিকদারের এখনও কোনো সন্ধান মেলেনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল (টাইডল-১০০) ট্যাবলেটসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৯০টি ট্যাবলেট এবং ১৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।