নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিন উল হক(১৭) আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দি প্রার্থীদের প্রতিক বরাদ্দ প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্ল্যাস্টিকজাত দ্রব্য প্রস্তুতকারী কারখানায় আগুন ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে স্লাগ বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ে এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্টিল মিল-২ সেকশনে কাজের সময় হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হয়। এতে প্রচুর ডাস্ট ছড়িয়ে পড়ে এবং ৭ জন শ্রমিকের চোখ-মুখে ডাস্ট ঢুকে শ্বাসকষ্ট হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একই রাতে পৃথক দুটি বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া ও ইছাখালী গ্রামে এই দুটি ডাকাতির ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের হরিদাস পালের বসতবাড়িতে গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। পরে তারা আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতির সময় পরিবারের সদস্যদের শারীরিকভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জুলফিকার মর্তুজা চৌধুরী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে ওই আসনে প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতজনে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। প্রত্যাহার শেষে বর্তমানে তিন আসনে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচনে প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় কিংবা পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে জনগণ তা মেনে নেবে না—নিজেদের অধিকার রক্ষায় তারাই সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ইসলামিক ও সমমনা ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর-১ আসনে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লাকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও মনোনীত প্রার্থী মুফতি শরাফত হোসাইন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন মুফতি শরাফত হোসাইন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানিয়েছেন, জেলার মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে একটি চলমান রি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে, চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিএনপি থেকে সব আসনে একক প্রার্থী, জামায়াত একক প্রার্থী তিন আসনে, এবং বাকি দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৩৫জন। এর মধ্যে বিএনপি থেকে একক প্রার্থী রয়েছে সব আসনে। একক জামায়াত প্রার্থী ৩ আসনে। বাকী দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের এসব তথ্য জানাগেছে।
নোয়াখালীর চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো.শাহজাহানের স্ত্রী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন, গণভোট সংক্রান্ত সচেতনামূলক প্রচারপত্র বিতরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে পাঠিয়ে