গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো রকম ভূ-রাজনৈতিক চাপ দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়ায় তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি । এ দিন সকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের
কুষ্টিয়া সদর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার সকল ওয়াজ/তাফসীর মাহফিলের কার্যক্রম বন্ধ রাখছেন। পাশাপাশি তিনি ক্ষমা চেয়ে পোস্ট করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৪ সংসদীয় আসনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভোটের পরিবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭৬ নং পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সোমবার সকাল কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
নাটোর আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সোমবার মামলার হাজিরার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছে র্যাব। এ ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে র্যাবের আরও তিন সদস্য কে জিম্মি করে রাখা হয়েছে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজ নুরজাহান বেগম বলেছেন, গণভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই। আমরা বা আপনারা যদি অন্য কোনো ভোটের প্রার্থী হতাম, তাহলে নিজেদের ভোটার আত্মীয়-স্বজনের কাছে যেতাম। এবার যেতে হবে রাষ্ট্রের জন্য।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভাড়া বাড়ি থেকে এক নারী ও তার মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকা থেকে মরদেহ দুটি পুলিশ উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই মা ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুজন হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৮)।
কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।