| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরের ৬ আসনে ৩৫ প্রার্থী, কে পেলেন কোন প্রতীক?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান তার কার্যালয়ে বুধবার এ প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক বুঝে পেয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন। যশোর-১ শার্শা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান (দাঁড়িপাল্লা),

বিস্তারিত...

বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু জামায়াত প্রার্থীর

চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন। পরে তিনি জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রুহুল

বিস্তারিত...

নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জনগন বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,ইতি পূর্বে আমি এই নাটোর সদর থেকে তিনবার এমপি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম।

বিস্তারিত...

মসজিদের কাজে নিয়োজিত তিন শ্রমিককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

ঝিনাইদহ পৌর এলাকায় মসজিদের কাজ করতে আসা তিন শ্রমিককে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড় সংলগ্ন দক্ষিণপাড়া জামে মসজিদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

বিস্তারিত...

প্রতীক বরাদ্দে শুরু নির্বাচনী প্রচার: যশোরের ৬ আসনে লড়াইয়ে ৩৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

বিস্তারিত...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।

বিস্তারিত...

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ আহত ৪

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

যশোরের ইতিহাসে প্রথমবার: কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১২৯ বন্দি

ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে যশোরে। এ উদ্যোগের অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে অনলাইনে তাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

রাঙ্গামাটির থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে রাঙ্গামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির করে পালিয়ে যাওয়ায় সময় সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, পাল্টা অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে

বিস্তারিত...

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো সিলেটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়।

বিস্তারিত...

নওগাঁর ৬ আসনে ৩২ প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ছয়টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৭ জন দলীয় প্রার্থী এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতীক পেয়েছেন।

বিস্তারিত...

মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

বিস্তারিত...

কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার পশ্চিম বাজার এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪