| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেঘনায় অবৈধ জালে পোনা নিধন, হুমকিতে নদীর মাছসম্পদ

চাঁদপুরের মেঘনা নদীতে শীত মৌসুমে অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার করে নির্বিচারে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও পোনা। এতে নদীর প্রাকৃতিক মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

বিস্তারিত...

সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনে জামাল ভূঁইয়া

শীতের বিকেলে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। খান বানিয়াড়া খেলার মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, রঙিন পতাকা আর তরুণদের উচ্ছ্বাস। এমন প্রাণবন্ত পরিবেশেই শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিস্তারিত...

ফটিকছড়িতে শিবির কর্মীকে গুলি করে হত্যা, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

ঝিনাইদহ সিটি কলেজের নতুন সভাপতি বদিউজ্জামান

ঝিনাইদহ সিটি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বদিউজ্জামান বদি। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

বিস্তারিত...

রোববার থেকে বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় চলবে বেনাপোল–খুলনা–মোংলা ট্রেন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ও লাভজনক বেনাপোল–খুলনা–মোংলা (ভায়া যশোর) রুটে চলাচলকারী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেনটি

বিস্তারিত...

ঝিনাইদহ সীমান্তে বসবাসকারী ১২৫ জনের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উদ্যোগে সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিস্তারিত...

হাতীবান্ধা আওয়ামী লীগ নেতার বাসায় ওসির গোপন বৈঠকের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

অনলাইনে কেনা ভেজাল ডিএপি সার বিক্রি, এক লাখ টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্যাসীভিটা বাজারে অভিযান চালিয়ে ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ। অনলাইনের মাধ্যমে ক্রয় করা কৃষি বিভাগের অনুমোদনহীন এসব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিল

বিস্তারিত...

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে দোয়া মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় বগুড়ায় জেলা বিএনপি দোয়া মোনাজাত করেছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এ দোয়া মোনাজাতের আয়োজন করে। এই দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপ

বিস্তারিত...

মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি ভাঙা ব্রিজ এলাকা থে

বিস্তারিত...

দৌলতপুর সীমান্তে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ বিজিবির

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)এর উদ্যোগে অধীনস্থ আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ক্রোফোর্টনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতর

বিস্তারিত...

নোয়াখালীতে কৃষককে কুপিয়ে জখম

নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী

বিস্তারিত...

মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, চালক আহত

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফারদেস দফাদার (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইসতার আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারদেস দফাদার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মো

বিস্তারিত...

৩০০ শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

নারায়ণগঞ্জে শীত নিবারণে সহযোগিতা করতে ৩০০ জন গরীব নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে বিজিবি’র নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে বিজিবি ক্যাম্পের প্রশিক্ষণ মাঠে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক

বিস্তারিত...

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজারে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে সংঘর্ষের ঘটনা ঘটে। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪