সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রাঙ্গামাটি শহরের পৌর এলাকার তবলছড়ি মাঝের বস্তিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রাজবাড়ি গুঞ্জনগর মাঠের বাগানের গাছে ঝুলন্ত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আশঙ্কায় গ্যাস নির্গমন আপাতত বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন এলাকার একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বি
হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান।
ওমানের সালালা শহরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে উটের সঙ্গে গাড়ির সংঘর্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোরে জেলার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য আয়োজনের আয়োজন করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের (BHRC) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদারের ৬৮তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভাদসা (জলিলপাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলায় গত কয়েক দিন ধরে চলমান তীব্র শীত ও হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছেন। চরাঞ্চলের বাসিন্দাদের অবস্থা সবচেয়ে করুণ কাজ নেই, আয় নেই, অথচ ঠান্ডার তীব্রতা দিন দিন বাড়ছেই।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা পাঁচ বছরের জন্য নয়।
জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।