| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানিকগঞ্জে ঘরে তালাবদ্ধ অবস্থায় এক নারীর রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জে ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় মোছাম্মৎ নুরজাহান (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নুরজাহান পৌলি এলাকার বাসিন্দা এবং আবুল খায়েরের স্ত্রী।

বিস্তারিত...

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ও মাদক উদ্ধার! বিএনপি নেতাসহ আটক ২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করা হয়।

বিস্তারিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বিস্তারিত...

আড়াইহাজারে অস্ত্রসহ আটক ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, নির্বাচনে অংশ নিতে পারছেন না

দ্বৈত নাগরিকত্বের জটিলতার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।

বিস্তারিত...

বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা হাইকোর্টে বৈধ

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত, ১০ ডিগ্রিতে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। কয়েক দিন ধরে সূর্যের দেখা মিললেও তা পর্যাপ্ত উষ্ণতা দিতে পারছে না। ফলে শীত ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

বিস্তারিত...

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার পাবনা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

ফটিকছড়ির কাঞ্চননগরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।

বিস্তারিত...

শুটিংবল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জার্সিতে সৌরভ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো গর্বের আরেকটি অধ্যায়। প্রথমবারের মতো শুটিংবল ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন নড়াইলের কৃতি সন্তান আশিকুর রহমান সৌরভ। আন্তর্জাতিক শুটিংবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিস্তারিত...

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, মাহেন্দ্র জব্দ, জরিমানা

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় এক চালককে আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

ইন্টার পাশ নিউরো সার্জন গ্রেপ্তার

রাজশাহীতে ভুয়া ডিগ্রি ব্যবহার করে অপচিকিৎসা দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১১ জানুয়ারি) জেলার বাগমারা উপজেলার ভবানীগ

বিস্তারিত...

কুড়িগ্রামের জেলা খাদ্যগুদামে দুর্নীতি: ৫৫৬ মেট্রিক টন ধান-চালের ঘাটতি

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের ঘাটতি পেয়েছে। রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় ৮টি খাদ্যগুদান পরিদর্শন করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহ সদরের হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

ঝিনাইদহ সদর পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪