| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাংবাদিক ও সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।

বিস্তারিত...

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীররাতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নড়াইলে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিস্তারিত...

ফেনীতে শীতার্তদের পাশে ফেনী বিজিবি, খেজুরিয়া সীমান্তে শীতবস্ত্র বিতরণ

ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়ন ও ব্যাটালিয়নের উপশাখা সিপিকেএস (SIPKS)-এর ব্যবস্থাপনায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সীমান্তে সশস্ত্র গ্রুপের ৫৩ সদস্য আটক

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ) ও রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্ত এলাকা উত্তাল হয়ে উঠেছে। এ সংঘর্ষের ঘটনায় টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফনান (৯) গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শেখ আলী হুসাইনসহ ১২ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

বিস্তারিত...

নোয়াখালীতে চুরি যাওয়া ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর মাইজদী শহরের থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার।

বিস্তারিত...

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী কাজে বাধা, ইসি বরাবর আবেদন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াত ও বিএনপির চার শিক্ষককে জরিমানা করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। এই ঘটনার প্রেক্ষিতে এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কাজে বাধা প্রদান করা হচ্ছে—এমন অভিযোগ করে জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন জেলা জামায়াতের নায়েবে আমির।

বিস্তারিত...

প্রকাশ্যে রামদা নিয়ে ঘোরাফেরা, প্রতিবাদ করায় বাড়িতে বোমা হামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা এলাকায় প্রকাশ্যে রামদা নিয়ে ঘোরাফেরার প্রতিবাদ করায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় প্রতিবাদকারীর বাড়িতে বোমা নিক্ষেপ ও ঘরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

রূপগঞ্জে বাণিজ্য মেলা থেকে উদ্ধার হওয়া তিন শিশু সমাজসেবার হেফাজতে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন শিশু উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তর তাদের হেফাজতে নিয়েছে।

বিস্তারিত...

সাধারণ মানুষকে মামলার হয়রানি থেকে রক্ষায় সুষ্ঠু তদন্তের দাবি

যশোরের চৌগাছা থানার মাকাপুর গ্রামের প্রায় ৩০ জন নিরীহ ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে। নারী, বৃদ্ধ ও শিশুসহ নিরীহ মানুষ যেন মামলার হয়রানি থেকে মুক্তি পান—এ দাবিতে ভুক্তভোগীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারে লি

বিস্তারিত...

ঝিনাইদহের গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার (১১/০১/২০২৬) সকাল ১১টার সময় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদক ও জুয়া নির্মূলে পুলিশের অভিযান

ঠাকুরগাঁও জেলার ডিবি (গোয়েন্দা) পুলিশের ওসি গোলাম রসূলের নেতৃত্বে জেলার পাঁচটি উপজেলায় মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ব্যাপক সতর্কতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪