| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী’ বলে পদত্যাগ করলেন ছাত্রশক্তির সদস্যসচিব

কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছেন দলটির জামালপুর শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ফিরোজ আহম্মেদ হীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজি

বিস্তারিত...

ভাদসায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে ভাদসা (জলিলপাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মৌমাছির গুঞ্জনে বদলে যাচ্ছে কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতি

গ্রামের মাঠজুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ—যেন জমিনের গায়ে হলুদ উৎসব চলছে। সরিষা ফুলে ছেয়ে গেছে কুষ্টিয়ার বিস্তীর্ণ জনপদ। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য যেমন চোখ জুড়াচ্ছে, তেমনি সরিষা ক্ষেতকে ঘিরে তৈরি হচ্ছে কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা। সরিষা চাষের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু উৎপাদনে বদলে যাচ্ছে গ্রামীণ জীবনের চিত্র।

বিস্তারিত...

ফরিদপুরে শীত মৌসুমে খেজুরের রসের দেখা মেলে না

ফরিদপুর একসময় খেজুর গাছের জন্য বিখ্যাত ছিল। কিন্তু সময়ের বিবর্তনে আজ হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। এর প্রধান কারণগুলো হলো শীতের প্রকোপ কমে যাওয়া, দক্ষ ও অভিজ্ঞ গাছির অভাব, নতুন গাছ লাগানোর প্রবণতা হ্রাস এবং গাছিদের অন্য পেশায় চলে যাওয়া।

বিস্তারিত...

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিবে : জামায়াতের প্রার্থী

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে।

বিস্তারিত...

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে বসে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে অন্তত চার জন মৃত্যুবরণ করে। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী, এক পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত...

তারেক রহমান যোগ্য-অভিজ্ঞদের সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবেন : নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটি কথাই বলেছেন। তিনি আজকে নয়, এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরেই নয়—বরং ২০২০ ও ২০২২ সাল থেকেই একটি কথা বারবার বলে আসছেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবনে ভোগান্তি

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।

বিস্তারিত...

ফরিদপুরে গলাকাটা যুবকের পরিচয় শনাক্ত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। ঘটনার আট দিন পর পুলিশ নিশ্চিত করেছে, নিহত ব্যক্তির নাম আলী মোল্লা (৩৪)। তিনি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের বাসিন্দা এবং পিতা হালিম মোল্লা।

বিস্তারিত...

যশোরে তীব্র শীতে একদিনে ১০ জনের মৃত্যু

যশোরে শীতের প্রকোপ বেড়ে চলেছে। শুক্রবার (৯ জানুয়ারি) একদিনে সদর হাসপাতালে ঠান্ডাজনিত নানা জটিলতায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে, এবং তারা সবাই দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ফুসফুস সংক্রমণসহ ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন।

বিস্তারিত...

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ম্যারাথন ইভেন্ট ‘মুক্ত কর প্রাণ’

স্বাস্থ্যবান সমাজ গঠনের লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ইভেন্ট ‘মুক্ত কর প্রাণ’। শুক্রবার (৯ জানুয়ারি) মানিকগঞ্জ রানিং ক্লাবের আয়োজনে এ ম্যারাথনে দৌড়ের মাধ্যমে শারীরিক সুস্থতা, ইতিবাচক মানসিকতা এবং জীবনরক্ষার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

রাজউকের আদলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর চিঠির পর এ কার্যক্রম আরও ত্বরান্বিত হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

১২ বছর ভাত না খাওয়া বিএনপি সমর্থক নিজাম উদ্দিনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) শুক্রবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন।

বিস্তারিত...

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢুকে পড়েছে একটি বাস, ঘটনায় তিনজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪