| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে টিসিবির পণ্য মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ, আটক ২

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ডিলারসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী।

বিস্তারিত...

গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ডা. বাচ্চু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

শ্রীপুরে সরিষার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়ালো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে ফিরেছে হাসি। অনুকূল আবহাওয়া, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ এবং সরকার প্রদত্ত প্রণোদনার সুফলে এবার সরিষা চাষে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

বিস্তারিত...

টানা ছুটিতে সুন্দরবন ও ষাটগম্বুজে উপচে পড়া ভিড়

বড়দিনসহ টানা কয়েক দিনের ছুটিকে কেন্দ্র করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভ্রমণপিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন উপভোগ করতে বাগেরহাটে ভিড় জমাচ্ছেন।

বিস্তারিত...

রাউজানে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার

চট্টগ্রামে আরও একটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে: জয়নুল আবেদিন ফারুক

নানা প্রতিবন্ধকতা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।

বিস্তারিত...

নওগাঁয় যাত্রাশিল্পের পুনর্জাগরণ: শিল্পী পরিষদের সভা ও যাত্রানুষ্ঠান

বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নওগাঁ জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নওগাঁ জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের উকিলপাড়াস্থ প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের কনফারেন্স রুমে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় সাইনবোর্ড এলাকায় ঢাকার প্রবেশপথে ছাত্রজনতার ব্যানারে নেতারা এ অবরোধ করেন। সড়কের দুই পাশেই বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়।

বিস্তারিত...

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিস্তারিত...

জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে এবং বহিষ্কৃত যুবদল নেতা।

বিস্তারিত...

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা আবাদ, হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। ফসলের মাঠের হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌমাছির দল। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ দোলাচালে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। শীতের সকালের নরম রোদে উপজেলার মাঠগুলো যেন নতুন করে জেগে উঠেছে।

বিস্তারিত...

দেশ এখন এক ক্লান্তিকর সময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

দেশ এখন এক ক্লান্তিকর সময় অতিক্রম করছে—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

বিস্তারিত...

যশোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত জীবন

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এ জেলায়। শনিবার (২৭ ডিসেম্বর) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত...

যশোরে যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছেন—এমন অভিযোগে রোববার সকাল থেকে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪