| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে এবং বহিষ্কৃত যুবদল নেতা।

বিস্তারিত...

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা আবাদ, হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। ফসলের মাঠের হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌমাছির দল। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ দোলাচালে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। শীতের সকালের নরম রোদে উপজেলার মাঠগুলো যেন নতুন করে জেগে উঠেছে।

বিস্তারিত...

দেশ এখন এক ক্লান্তিকর সময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

দেশ এখন এক ক্লান্তিকর সময় অতিক্রম করছে—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

বিস্তারিত...

যশোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত জীবন

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এ জেলায়। শনিবার (২৭ ডিসেম্বর) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত...

যশোরে যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছেন—এমন অভিযোগে রোববার সকাল থেকে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়।

বিস্তারিত...

কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা,থমকে গেছে স্বাভাবিক জীবন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। প্রচণ্ড শীত ও মৃদু শৈত্যপ্রবাহে জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা ।

বিস্তারিত...

মেঘনায় লঞ্চ সংঘর্ষের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জন নামীয় ও ১০ জন অজ্ঞাতনামাসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

যশোরে ৬টি আসনে আরও ১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে আরও ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের দুই দিন আগে শনিবার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিস্তারিত...

দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না : উপদেষ্টা আদিলুর রহমান

দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। তবে কিছু মানুষ রয়েছে, যারা অন্তর্ঘাত ও ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিস্তারিত...

উত্তরায় ট্রেনের ধাক্কায় এক যুবক ও তরুণীর মৃত্যু

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শতভাগ ফিটনেস নিশ্চিত না হলে সেন্ট মার্টিন যাবে না কোন জাহাজ

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শতভাগ ফিটনেস নিশ্চিত না হওয়া পর্যন্ত আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

পদ্মা নদীতে আবার লঞ্চ দুর্ঘটনা

ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজে ধাক্কা লেগে অন্য একটি লঞ্চের দোতলার বাম পা‌শের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

ভাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওবায়দুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বিস্তারিত...

রাখাইনে চলছে বিমান হামলা, গোলাবর্ষণ, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবারো ভেসে আসতে শুরু করেছে বিমান হামলা ও ভারী গোলাবর্ষণের বিকট শব্দ। এতে আতঙ্কে রাত কাটছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের।

বিস্তারিত...

জামায়াতের মনোনয়নে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হওয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মো. সাইফুর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪