| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোট চাওয়ায় জামালপুরে-৫ আসনে বিএনপির প্রার্থীকে নোটিশ

জামালপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বিস্তারিত...

কাপাসিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকা থেকে মাদক কারবারি আরমান নামে একজনকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ সময় তার দেহ থেকে ৪০০ পিস গোলাপি বর্ণের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান এবং জামায়াতে ইসলামী তথা ১২ দলীয় জোটের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

টাঙ্গাইল-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

মাগুরা-১ আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিদের নিকট মনোনয়নপত্র জমা দেন মাগুরা ও শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিস্তারিত...

মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে গত ২৭ সেপ্টেম্বর এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় যেসব পরিবার ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

বিস্তারিত...

রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।সোমবার দুপুর পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

খুলনায় ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বিস্তারিত...

গৃহবধূ থেকে উদ্যোক্তা অভয়নগরের খাদিজা খানম

যশোরের অভয়নগর উপজেলার খাদিজা খানম এখন সফল একজন নারী উদ্যোক্তা। তাকে দেখে উৎসাহিত হচ্ছেন অনেক নারী। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ চেষ্টায় গড়ে তুলেছেন হোম মেড কেক বিক্রি ও কেক তৈরির সামগ্রী বিক্রির একটি দোকান, সাথে নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে হোম মেড কেক তৈরির প্রশিক্ষণও দিচ্ছেন।

বিস্তারিত...

খাগড়াছড়িতে এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) প্রার্থী হিসেবে মনোনীত হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মনজিলা সুলতানা ঝুমা।

বিস্তারিত...

ঝিনাইদহ-১ আসনে এবি পার্টির মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে এবি পার্টির (ঈগল প্রতীক) মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মো. মতিয়ার রহমান।

বিস্তারিত...

যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন লিটন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার দুপুরে যশোর শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

বিস্তারিত...

শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী সানসিলা প্রিয়াংকার মনোনয়ন দাখিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

বোয়ালমারীতে পিকআপ ভ্যানের চাপায় অটোভ্যানের আরোহী নিহত, আহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপের চাপায় আক্কেল মোল্লা (৪৫) নামে অটোভ্যানের আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আরোহী আহত হয়েছে। গুরুতর আহত হাসিব মোল্লাকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আক্কেল মোল্লা মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪