বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে রবিবার রাত বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন।
শেরপুর পৌরসভা ও শহর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এ কর্মসূচি উদ্বোধন করেন।
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক হওয়া বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গার্মেন্টসকর্মী দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় পূর্বশত্রুতা ও পরিকল্পিত গুজবের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জামির
যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনায় ইটভাটা বন্ধ থাকায় খাগড়াছড়িতে তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসন ও বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীরা।
নীলফামারী পৌরসভার উদ্যোগে নতুন কসাইখানা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির ওপর নির্মিত এই কসাইখানার ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উদ্যোগে রোববার সকালে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ এস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ। ২১ ডিসেম্বর রোববার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করেন রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিনজন আরোহী আহত হয়েছেন। ২১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়। পরে দুটি অ্যাম্বুলেন্সে মরদেহ আনা হয়। মোঃ মমিনুলের মরদেহ উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে, আর শান্ত মন্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।