ঝিনাইদহের কোটচাঁদপুরে সফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে "নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)" প্রকল্পের আওতায় নবনির্মিত ৪ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক এস. এম. মাসুদুল হক (যুগ্ম সচিব)।
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে ৮ দফা দাবিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর মিল-চাতাল, হাউজ বয়লার ও তুষের ঘর ভাঙচুর, গাছ কাটা ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভয় কুমার রায় (৬৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী গার্মেন্টসটির কয়েক শ শ্রমিক শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা চাষাড়ায় সড়কে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৫ ডিসেম্বর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাপক মারধর এবং মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় মো. মোতালেব হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী ও কেন্দ্রীয় মসজিদের পঞ্চায়েত কমিটি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে ‘পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা সারা দেশে অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না।
হিমালয় সংলগ্ন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন ধরে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল কনকনে বাতাস আর ঘনকুয়াশায় ঢেকে আছে এলাকা। দিনের তাপমাত্রাও কমেছে, বাড়ছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।
চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে সিএনজিচালিত অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে রবিবার রাত বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।