| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরের লালপুরেআওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফা গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে তিনটি বাস ও চারটি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অন্তত অর্ধকোটি থেকে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

বিস্তারিত...

ফেরি দুর্ঘটনায় নিখোঁজের পর ৩ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

অর্থনীতির মূল চালিকাশক্তি চট্টগ্রাম অঞ্চল: গভর্নর

দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ভারী শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলনির্ভর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, চট্টগ্রামই বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র।

বিস্তারিত...

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের ১০ জন নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১৭ নম্বর জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

বিস্তারিত...

টেকনাফে পাহাড়ে কৃষিকাজের সময় যুবক অপহরণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় এক আদিবাসী যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় একই এলাকার এবাদুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ পালিয়ে প্রাণে বাঁচেন।

বিস্তারিত...

শহীদ হাদির জানাজায় ভাঙ্গা এনসিপি নেতাকর্মীদের অংশগ্রহণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই–আগস্ট অভ্যুত্থানের সাহসী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এনসিপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

যশোরে আফতাব ফিডের উদ্যোগে ‘রিজিওনাল মিট’ অনুষ্ঠিত

যশোরের অভিজাত হোটেল ওরিয়নে শনিবার (২০ ডিসেম্বর) আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে ‘রিজিওনাল মিট’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ডিলার ও খামারিরা অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া যুবক আটক

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা,কী ঘটেছিল সেখানে?

বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় 'ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

বিস্তারিত...

ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে, নিখোঁজ ১

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ভ্যানের এক চালক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।

বিস্তারিত...

খালেদা জিয়ার সুস্থতা ও হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, বরগুনা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বরগুনা জেলা স্কাউট ভবনে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম জেলা প্রশাসকের ভোটকেন্দ্র পরিদর্শন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিস্তারিত...

হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় শনিবার (২০ ডিসেম্বর) শরীয়তপুর সরকারি কলেজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪