ঝিনাইদহ শহরে ‘বন্ড ক্লথিং হাউস’নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতার মালিকানা রয়েছে দাবি করে হামলার ঘটনা ঘটেছে।
যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে “টাক মিলন” ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে রামপুরা এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মৃত্যু বাড়ছে। গত ১০ দিনে মারা গেছেন ৩ জন। মৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার গুরুগ্রাম এলাকার হেলালউদ্দিন মোল্যার ছেলে কয়েদি আফজাল মোল্যা (৬৫), যশোরের শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাস আলীর ছেলে ‘উদ্ভাবক’ মিজানুর রহমান (৫৪) ও কেশবপুর পৌর এলাকার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জল (৪০)। এর আগে গত সেপ্টেম্বর মাসে এক নারীসহ দুই কয়েদি মারা যান। তাদের প্রত্যেককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না। বিভাগীয় কমিশনার জানান, ঝিনাইহের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমান্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরো দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে আর্দ্রতার কারণে শীতের কষ্ট এখনও চলছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালালেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে সমাবেশ করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
হাঁস ধরা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাচাতো ভাইয়ের স্ত্রীর দায়ের কোপে টুকু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বরিশালের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরের রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া ও দিকপাড়া এলাকায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভীতিপ্রদ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন একত্রিত হয়ে ভীমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাঙচুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঢাকা-৮ আসনের প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে