নরসিংদীতে তীব্র ভূমিকম্পে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভব হয়। এসময় পুরো শহর কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে।
মাগুরার শ্রীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামার সময় হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আমতৈল সান অ্যাপারেল গার্মেন্টসে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) ফজরের সময়ের ঠিক আগে ঘটে এ দুঃসাহসিক ঘটনা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর উপজেলার রৌহা বেলতলী গড়পাড়া এলাকায় বালুর ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বসত-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী সীমু আক্তার সম্প্রতি শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নরসিংদীর গাবতলীতে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ধাক্কায় বাড়ির দেওয়ালে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বাবা উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্টধারী শফিউল ইসলাম (৫৫) নামে এক যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক হয়েছে। যার বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।
কুমিল্লা ইপিজেডে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পের সময় একাধিক কারখানা খোলা থাকায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেয়াল ফাটল, থাইগ্লাস ভেঙে পড়া এবং প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে গিয়ে অসংখ্য শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত আট থেকে দশটি অ্যাম্বুলেন্স আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
রাজধানী ঢাকাসহ অনূভুত হওয়া কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
যে বয়সে ছেলেদের ওপর নির্ভরশীলতা থাকার কথা, সেখানে প্রাপ্তবয়স্ক শারীরিক প্রতিবন্ধী ছেলে মেয়ের দেখাশুনা করতে হচ্ছে ৬০ বছরের এক বিধবা মাকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই পরিবারের প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এক বিধবা মা। অচেনা জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে পঙ্গু হয়ে বিধবা মায়ের বোঝা হয়ে অনাহার অর্ধাহারে জীবন যাপন করছেন তারা। কিন্তু কোন সহানুভুতি দেয়ার মত যেন কেউ নেই তাদের।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে যশোরে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে কয়েক সেকেন্ডের কাঁপনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় থাকা মানুষজন নিজেদের মতো করে কাঁপন অনুভব করেন এবং অনেকেই ঘটনার সত্যতা জানতে ফোন করতে শুরু করেন রাতদিন নিউজ এ।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এদেশের মানুষ ইসলামের পক্ষে আছে, আগামী দিনেও তারা ইসলামের পক্ষে থাকবে। ইতিমধ্যে এদেশের শান্তি প্রিয় জনগণ ইসলামের পতাকা তলে সামিল হতে শুরু করেছে। তারা আর কোনও চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দিবেনা। তারা আগামী নির্বাচনে ইসলামী দল গুলোকে বেঁচে নেবে। নির্বাচনে তারা ইসলামী দল গুলোকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিবে।
বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর ও অর্থহীন করতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলছে যা বাস্তবে কোনো ভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে পড়ে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।
শেরপুর সদর উপজেলা রৌহা গড়পাড়া গ্রামের চার সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ঘটনায় চাচা শ্বশুর আঃ আজিজ ( ৩৫) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ) রাতে উপজেলার রৌহা ইউনিয়নের ইউনিয়নের গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, মুক্তাগাছার এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সাবানিয়া মোড়, কাঠবাওলা নামক এলাকায় মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।