গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের নিয়ে ‘ভার্মিকোম্পোস্ট উৎপাদন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জৈবসারের উপকারিতা, উৎপাদন কৌশল ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা পান।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, একটি দল বলছে নারীদের ৫ ঘন্টার বেশি কাজ করতে হবে না। ভবিষ্যতে এরা বলবে ‘নারীদের কাজই করতে হবে না। নারীদের ঘড়ে বসিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে।’
পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় আউটলুক নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া প্রতিষ্ঠানটিতে চলমান ৭০% ডিস্কাউন্টের সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য আউটলুক কর্তৃপক্ষকে জেলা অফিসে তলব করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়াতে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের দেড় লাখ টাকা দিয়ে চুক্তিপত্র করেছেন অভিযুক্ত পল্লী চিকিৎসক।
ঝিনাইদহ প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে ঝিনাইদহ যেন শীতের আলাদা রাজ্য। এখানে শীত নামে একটু আগেই আসে, আর চলে টানা কয়েক মাস। ভৌগোলিক অবস্থান, নদীনির্ভর প্রকৃতি আর মৌসুমি বাতাসের স্পর্শ—সব মিলিয়ে শীতকে এখানে করে তোলে একেবারে আলাদা অনুভূতির।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় একটি ড্রেন খননকাজের সময় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুরের কালকিনি উপজেলায় সৌদি প্রবাসী মো. সাইফুল ইসলাম মুন্সী (২০) হত্যার মামলায় গ্রেফতার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশগাড়ী–লক্ষীপুর সড়কের স্নানঘাটা এলাকায় নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়।
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের দায়ে পাঁচ মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ বছর রোপা আমন ধান যেন সোনালি স্বপ্ন হয়ে নেমে এসেছে কৃষকের মাঠে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি, আধুনিক কীটনাশক ব্যবস্থাপনা এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে এবার উপজেলার চাষিদের মুখে লেগেছে তৃপ্তির হাসি। সর্বত্র বিরাজ করছে বাম্পার ফলনের উচ্ছ্বাস।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘কোটা বিরোধী ঐক্যজোট’। বৃহস্পতিবার দুপুরে শহরের বনরূপায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা, পাতা খেলা, হাড়ি ভাঙা খেলা এবং বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
নানা মহলের আপত্তিতে অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতাল পরিস্থিতি ও নিরাপত্তাগত বিবেচনায় তা পেছানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারের ধারা অব্যাহত রাখতে আমরা নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগে জেলায় চলছে দুদিনের সর্বাত্মক হরতাল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকেই শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপাসহ গুরুত্বপূর্ণ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে সড়ক ও নৌ দুই পথেই যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে স্কুলকলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
শেরপুরে জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন কর্মশালার সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। ওইসময় তিনি বলেন, বিচারপ্রার্থী জনসাধারণের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ লক্ষ্যে সহায়ক কর্মচারীগণের নিয়মিত ইন-সার্ভিস ট্রেনিং এর বিকল্প নেই।