শেরপুর ও ময়মনসিংহ সীমান্তের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম। জব্দকৃত ভারতীয় চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক পণ্য, গরু ও যানবাহন।
নারায়ণগঞ্জ শহরে জিমখানা সংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. লিমন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারগাঁওয়ে নির্যাতনের শিকার ১১ বছরের শিশু জুবায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির সৎমা রূপা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারত যতদিন পর্যন্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত ‘গণহত্যাকারী ও গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেবে, ততদিন বাংলাদেশ বিষয়ে ভারতের মন্তব্য তাদের কাছে খুব একটা গুরুত্ব বহন করে না।
বগুড়ার রাজাবাজারে আল-আমিন মসলা মিলে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত এ অভিযানে মসলার গুঁড়ায় বিপজ্জনক উপাদান মেশানোর প্রমাণ পাওয়া যায়।
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় খেজুর গাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরার শ্রীপুরে অস্ত্রের মুখে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসার মাঝামাঝি নির্জন সড়কে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে তালাকপ্রাপ্ত এক যুবক আধা মণ (প্রায় ২০ কেজি) দুধ দিয়ে গোসল করেছে। এই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই অভ্যুত্থানের বার্ষিকীকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিনেট ভবনে একটি সেমিনার আয়োজন করা হয়। ‘বিপ্লব ও অভ্যুত্থানের সফলতা ও ব্যর্থতার পাঠ: ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক সালেহ হাসান নকীব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার পরিবার জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ইসলাম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী আবুল সরকারকে (ছোট আবুল) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচের সড়কে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাতে সিভি আর চোখে একরাশ স্বপ্ন নিয়ে সাতসকালে যশোর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে হাজির হয়েছিলেন হাজারো যুবা। সবারই প্রত্যাশা মনের মতো একটা চাকরি। যা দিতেই এই কেন্দ্রের মাঠে আয়োজন করা হয়েছে চাকরিমেলা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ হিমেল। কেক কাটার পরিবর্তে তিনি মাদরাসার এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন।