| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাজিতপুরে থেমে থাকা বাসে আগুন দেওয়ার চেষ্টা

কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিস্তারিত...

সুবর্ণচরে পুকুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষি। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাজার বন্ধ, পাল্টা প্রতিবাদ একাংশের

গত ১০ নভেম্বর নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরবাটা খাসেরহাটের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বাজার ও দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।

বিস্তারিত...

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

চাঁদপুরের মোহনপুরে মুন্সিগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির দলের পাঁচ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটকরা হলেন- এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস. এম. আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

বিস্তারিত...

গাজীপুরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির বিক্ষোভে ১২ কিমি যানজট

গাজীপুর-৬ আসনের বহালের দাবিতে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন। এতে ব্যস্ততম সড়কে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার আব্দুল্লাহ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল রাসেল।

বিস্তারিত...

জনতার উচ্ছ্বাসে অভ্যর্থিত ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

নীলফামারীর জলঢাকা উপজেলা জনতার ভালোবাসা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জনপ্রিয় সমাজসেবক ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জলঢাকা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শতশত মানুষ।

বিস্তারিত...

গাজীপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ও কালিয়াকৈর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে নেমে এসেছে মৌসুমের প্রথম ঠান্ডার আমেজ। সকাল-সন্ধ্যায় বইছে হিমেল হাওয়া, মাঠে-ঘাটে জমছে শিশিরের কণা পুরো জেলাজুড়ে শীতের আগমন যেন চোখে দেখা যাচ্ছে।

বিস্তারিত...

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিক্রয় প্রতিনিধি

চাঁদপুর ‍উপজেলার ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রুহুল আমিন (৩৫) নামে এক বিক্রয় প্রতিনিধি ।

বিস্তারিত...

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে

বিস্তারিত...

গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

গোপালগঞ্জে ৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে মীমাংসা করে দিয়েছেন স্থানীয় মাতবররা।

বিস্তারিত...

চাঁদার টাকায় অস্ত্র ক্রয়, নিরাপত্তার জন্য বড় হুমকি: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি বলেছেন, চাঁদার অর্থ ব্যবহার করে এসব সংগঠন ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র কিনছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় মাছ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার পৌর বাজারে বিষাক্ত দ্রব্য মেশানো চিংড়ি মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪