নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি ও ভিডিও তৈরি করে তারা লকডাউন পালন করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করেছে অভয়নগর থানা পুলিশ।
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা, হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, সরকার পতনের ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
শেখ হাসিনার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যে চাঁদপুরে সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোন্নাফ আলী দীর্ঘ ৫ বছর যাবত হার্টের অসুখে ভুগছেন। তার হার্টে একাধিক ব্লক ধরা পরেছে। অর্থ না থাকায় হচ্ছে না অপারেশন, মিলছে না ঔষধ কেনার টাকাও।
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলন’ এর কর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে স্থাপিত এ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
চাঁদপুর শহরের গুনরাজদী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কিশোরগঞ্জের কটিয়াদীতে লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ওয়ার্ড আ.লীগ সদস্যকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত পরিচয়ের ভাসমান একটি মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। মরদেহটি বাংলাদেশী নাকি ভারতীয় ব্যক্তির তা নিশ্চিত হওয়া যায়নি।
বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা হলেন- নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হসেন (৪২)।
কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থের বিনিময়ে মিথ্যা মামলা, হয়রানি এবং আদালতের আদেশ অমান্যের গুরুতর অভিযোগ উঠেছে।