রাতে নাশকতার চেষ্টাকালে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মশাল মিছিল চলাকালে হঠাৎ এক যুবক মিছিরের সামনে এসে ‘জয়
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলীয় মনোনয়নপ্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুর এলাকায় গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ মোড় হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভ পর্যন্ত মিছিলটি যায়। শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান তালুকদার দাউদ (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম।
সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (১২ নভেম্বর) বিকেলে টেকনাফ
নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের বাসভবনে আগুন লেগেছে। ধোঁয়া ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপন ও আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদ। বুধবার সকালে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের র্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে শেষ হয়।
রাঙামাটিতে এনামুল হক আনসারি নামে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ববুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন বলে একজন ‘জুলাই যোদ্ধার’ একটি ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ।