যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামে মোজাফ্ফর হোসেন নামের এক যুবক তার স্ত্রী মনিরা খাতুনকে তালাক দিয়েছেন, কারণ তাদের সন্তান আফিয়ার ত্বক ও চুলের রং বিদেশিদের মতো ধবধবে সাদা। জানা গেছে, বছর পাঁচেক আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফ্ফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের।
গাজীপুর শ্রীপুরে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় পার্ক সাইন ফিলিং স্টেশনের পাশে পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেয়া হয়।
লক্ষ্মীপুরে ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকিদাতাকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে বলে জানা যায়। বুধবার (১২ নভেম্বর) সকালে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে ভোর পৌণে ৫টার দি
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থক তিনজনের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে তাদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার রফিক (৫৫), মো. শরিফুল ইসলাম (
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উ
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়িতে "বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনাধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠদিবস" অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পৌর এলাকার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়। এ মহতি উদ্যোগের কাজটি করেছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ। দৌলতদিয়া চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি সহযোগীদের নিয়ে মাছটি বাজারে নিয়ে আসেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এ ঘটনা ঘটে।
সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত পথে ফেনসিডিলের পরিবর্তে এখন আসছে নতুন মাদকজাত কাশির সিরাপ ‘উইন কোরেক্স’। মূলত শুষ্ক কাশির চিকিৎসার ওষুধ হলেও, এতে থাকা কোডিন ফসফেট উপাদানের কারণে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে নেশাসেবীদের কাছে। দাম কম এবং সহজলভ্য হওয়ায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি।
রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নয়াবাজার এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কে ড্রেনেজ সংস্কার কাজ ধীরগতিতে চলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্প হাতে নেওয়া হলেও দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, ড্রেন খননের পর সড়কের মাটি স্তুপ করে রাখায় যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। অল্প বৃষ্টিতেই জমে থাকা পানিতে মশার লার্ভা দেখা যাচ্ছে। এতে এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েছে।