| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্যানেল চেয়ারম্যানকে অপসারনের দাবিতে তারাকান্দায় মানববন্ধন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা।

বিস্তারিত...

ময়মনসিংহে প্লাস্টিকের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ে প্লাস্টিকের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রংপুরে গণমাধ্যমকর্মীদের ‘মিট দ্যা জেলা প্রশাসক’ কর্মসূচি পালন

সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা, মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্থা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিট দ্যা জেলা প্রশাসক কর্মসূচি

বিস্তারিত...

নাগেশ্বরীতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে নাগেশ্বরীর পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ গতকাল ২৯সেপ্টেম্বর ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

বিস্তারিত...

চাটমোহরে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ তুহিনের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হান্ডিয়াল হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

একটি ঢাই মা‌ছ ৪৬ হাজার টাকায় বি‌ক্রি

রাজবাড়ী ‌গোয়াল‌ন্দের দৌলতদিয়ার পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের এক ঢাই মাছ বিক্রি হ‌য়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন।

বিস্তারিত...

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুরে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

বিস্তারিত...

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০নং ওয়ার্ড

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর ফাইনালে জায়গা করে নিয়েছে ২০নং ওয়ার্ড দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ১২নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ২০নং ওয়ার্ড।

বিস্তারিত...

বরিশালে যুবলীগ নেতা মাসুমসহ আটক ২

রাজনৈতিক মামলায় বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে আউয়াল খান নামের আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তাদেরকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির সভা

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিস্তারিত...

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন

যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত অংশে অবৈধ যানবাহন,অদক্ষ চালক, বেপরোয়া গতি,অবৈধ পার্কিং, মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ব্রিজস্কেল, মহাসড়কের উপর ট্রাক লোড, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্পের জন্য পুরো মহাসড়কে যাতায়াত করা এখন ভয়াবহ ঝুকিপূর্ণ ।

বিস্তারিত...

সার নীতিমালা বহাল রাখার দাবি ঠাকুরগাঁও বিএফএ’র

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঠাকুরগাঁও জেলা ইউনিট বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান নেই

ঠাকুরগাঁও শহরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২১ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তিন ছাত্রী। সন্তানদের ফেরাতে থানা–পুলিশসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন অভিভাবকেরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর অভিভাবকেরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধারের দাবি জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪