ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও একই জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তারা সংবাদ সম্মেলন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করেন তারা। এ সময় তারা ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘
বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না’, বলেও মন্তব্য করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি মিটিং চলাকালে সেখানে আকস্মিকভাবে প্রবেশ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ করেছে ছাত্রদলসহ বিভিন্ন প্রার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিলও করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি
কিছু অভিযোগ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। নির্বাচনে মোট ৮টি কেন্দ্রের ভোটার উপস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, টোটাল ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ হাজার ৬৬৫ জন। এই হলের ৬৫ দশমিক ৫০ শতাং শিক্ষার্থী ভোট প্রয়োগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে। এদিকে ভোট গণনা কক্ষে দেখা গেল ইসলামী ছাত্রশিবিরের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েমকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট (প্রভাবিত) করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচনের ফল সঠিকভাবে হলে নিজেদের প্যানেলের ভূমিধস বিজয়েরও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত শারীরিক শিক্ষাকেন্দ্রে ৮৩ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ড. কাজী মোস্তাক গাউসুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আমি স্পষ্ট বলতে চাই, আমি জ্ঞানত নির্দিষ্ট কোনো দলের বা ঘরানার কারও প্রতি অনুরক্ত নয়। আমি সবাইকে নিয়ে চলতে চাই, এটাই আমার পথ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়
বিকেল ৪টায় শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ভোট শেষ হওয়ার পর বিভিন্ন প্যানেলের প্রার্থী ও অনুসারীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ ও আশপাশের এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও মুক্তি তোরণে তিন শতাধিক মানুষ জড়ো হন। বকশিবাজার মোড়ে উপস্থিত আছেন দুই শতাধিক মানুষ। তবে পলাশী মোড়ে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এর কিছুক্ষণ পর থেকে ভোটগণনা শুরু হয়েছে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন। নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি ভিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ ও নির্বাচনে কারচুপির অভিযোগ তুরেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।