ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রায় ৬৯ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই তথ্য জানান টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৬৮ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে। সংখ্যায় যা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা তার ফেসবুক আইডি হঠাৎ ‘লক’ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি বলেন, বিকেল ৪টা বাজার ১০ মিনিট আগেও আমি ফেসবুকে অ্যাকটিভ ছিলাম। কিন্তু হঠাৎ করে কেন আমার আইডি লক করে দেওয়া হলো ভাবতে পারছি না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল। শেষ হলো বিকেল চারটার সময়। এখন ফলাফলের অপেক্ষা। চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে কেন্দ্রের ভেতরে যাঁরা লাইনে থাকবেন তাঁরা চারটার পরেও ভোট দিতে পারবেন। বিপুলসংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়ম করে শিবির-ছাত্রদলকে কারচুপি করতে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আব্দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে সিনেট ভোটকেন্দ্রে হট্টগোলের খবর পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার প্রস্তুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, টিএসসি কেন্দ্রের এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখতে পান, সেখানে এরই মধ্যে ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের নামের পাশে ক্রস দেওয়া রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার।
ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছে উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট প্যাপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।