| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৭৪৫ জন।

বিস্তারিত...

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তররের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সারাদেশে আক্রান্ত ১,১০৬ জন

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সব সরকারি হাসপাতালে সরকারের ৬ নির্দেশনা

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু ও কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও

বিস্তারিত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু। শনিবার (৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব তথ্য পাওয়া যায়।

বিস্তারিত...

হাম উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন। শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১৩৯ জন, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জন।

বিস্তারিত...

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দীর্ঘ ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জুন। এ ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রাভুক্ত ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৬৪ জন শিশুর মধ্যে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ হিসেবে লক্ষ্যমাত্রার ৯৮ দশমিক ৬৭ শতাংশ অর্জিত হয়েছে।

বিস্তারিত...

হাম উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৩১টি শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭২৪।

বিস্তারিত...

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৪৫ জন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিস্তারিত...

হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ (শনিবার, ২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিস্তারিত...

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সকলেই ঢাকা বিভাগের। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯ জন। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১২৫ জন। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৬০ জনের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪