লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত বা রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সরকারি সহায়তার পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থবছরে এসব রোগে আক্রান্ত রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। যা বছরে ১ বার প্রদান করা হবে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার (১০ জুন) মন্ত্রিপরিষদ বিভা
আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে।
দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে সব ৩১ ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজারের বেশি রোগীর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫টি শিশু। সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১১টি শিশু। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ জনে।
ছয় দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও জরুরি বিভাগে শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ক্যানসার চিকিৎসা ও রোগ শনাক্তকরণে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি (এএসসিও)–এর বার্ষিক সম্মেলনে অগ্ন্যাশয়ের ক্যানসারের নতুন ওষুধ, ওজন কমানোর ওষুধের সম্ভাব্য প্রভাব, জিনভিত্তিক চিকিৎসা এবং রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা আদালতের কাছ থেকে কোনো ধরনের সুবিধা পাবেন না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালে শিশু