| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শীতের শুষ্কতায় ব্রণ কেন বাড়ে, কী করবেন

শীত এলেই অনেকের ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। ঠিক এই সময়েই বিয়ের মরসুম, উৎসব-অনুষ্ঠান লেগে থাকে। অথচ মুখভর্তি ব্রণ নিয়ে কোথাও যাওয়া বেশ অস্বস্তিকর। তাই সময় থাকতে থাকতেই ব্রণের কারণ ও প্রতিকার সম্পর্কে জানা জরুরি।

বিস্তারিত...

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

দেশে ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ১৩৫টির বেশি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় যুক্ত করে এই সংখ্যা ২৯৫টিতে উন্নীত করা হয়েছে। এসব ওষুধ সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করা যাবে না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেখানে বর্তমানে ২৯৫টি ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। উপদেষ্টা পরিষদের সভায়

বিস্তারিত...

৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রস খাওয়া নিয়ে সতর্কবার্তা

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনক হারে পরিবর্তন হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে আইইডিসিআর।

বিস্তারিত...

মার্চে রাজধানীবাসীকে ভোগাবে কিউলেক্স মশা

বর্তমানে ডেঙ্গুবাহী এডিস মশার সংখ্যা কিছুটা কমলেও কিউলেক্স মশার বিস্তার দ্রুত বাড়ছে। এই প্রবণতা আগামী মার্চ মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে রাজধানীবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

বিস্তারিত...

ডায়ালিসিস ছাড়াই কিডনি রোগ সারানোর সম্ভাবনা? স্টেম সেল থেরাপিতে আশার আলো

কিডনি বিকল মানেই ডায়ালিসিস বা প্রতিস্থাপনের ঝুঁকি—এমন বাস্তবতায় নতুন আশার কথা শোনাচ্ছেন গবেষকেরা। হার্ভার্ড স্টেম সেল ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি,

বিস্তারিত...

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, ১৯৪ জন হাসপাতালে ভর্তি

দেশে শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৪ জন ডেঙ্গুরোগী।

বিস্তারিত...

নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম

দেশের স্বাস্থ্য খাতভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)-এর ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রতীক ইজাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)।

বিস্তারিত...

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন। রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৯৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু ঘটেনি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

খাবার কীভাবে আমাদের ঘ্রাণ বদলে দেয়: খুঁটিনাটি জানুন

খাবার সরাসরি আমাদের শারীরিক ঘ্রাণে প্রভাব ফেলে — নিঃশ্বাসে ও ঘামে রসায়নিক যৌগ ছড়ায়, ত্বকের ব্যাকটেরিয়া সেগুলোকে ভেঙে দুর্গন্ধ তৈরি করে। নিচে প্রধান তথ্য সংক্ষেপে দেয়া হলো।

বিস্তারিত...

উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ৩ হাজার মানুষ

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট এলাকায় আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজার মানুষ চিকিৎসাসেবা নেন। রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সেক্টরের খেলার মাঠে ক্যাম্পটি চালু থাকে।

বিস্তারিত...

হাদির অবস্থা ‌‘ক্রিটিক্যাল’, তিনি বেঁচে আছেন : ডা. জাহিদ হাসান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়। ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ সকাল ১০টায়, গেট সাড়ে ৯টায় বন্ধ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রের প্রবেশপথে উপস্থিত থাকতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে।

বিস্তারিত...

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৪১১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪