| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

বিস্তারিত...

উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চনা বন্ধের অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে চিকিৎসকদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার সংস্কৃতি থেকে সরে আসবে সরকার। নতুন বাংলাদেশে কোনো চিকিৎসককে রাজনৈতিক কারণে পদায়ন বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হবে না বলে অঙ্গীকার করেন তিনি। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ঋণ ছাড়ে বড় ধস, বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড় উল্লেখযোগ্য হারে কমেছে। একই সময়ে বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সোমবার (৩০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

সংসদ থেকে এমপি হানজালার জুতা চুরি

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়ে ফেলেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার (৩০ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তার (আব্দুল জলিল মন্ডল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট

বিস্তারিত...

এক ক্লিকে সর্বনাশ, লিংকে ক্লিক করলেই উধাও টাকা

মেহেরপুর শহরে একটি ফিশিং লিংকে ক্লিকের ঘটনা ঘিরে সামনে এসেছে সংঘবদ্ধ সাইবার প্রতারণার এক উদ্বেগজনক চিত্র। মোবাইল ফোনে পাঠানো একটি সন্দেহজনক লিংক ইনস্টল করার পর এক ব্যবসায়ীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের জন্য এই লাখ টাকা পুরস্কার ঘোষণা। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে

বিস্তারিত...

রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে চিঠি

রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা শিথিলের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে আমাদের দেশের তেল

বিস্তারিত...

গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

বিস্তারিত...

এজলাসে কাঁদলেন আরএস ফাহিম

আদালতের এজলাসে তোলার সময় অঝোরে কাঁদলেন হত্যা মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্য সংঘাতে ৫ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিস্তারিত...

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

এক-এগারোর সময়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে আফজাল নাছেরের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ।

বিস্তারিত...

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে জাতীয় সংসদে বিল আকারে আইন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪