দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এই প্রেক্ষাপটে দাবি আদায়ে দেশজুড়ে টানা ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
দেশের চারটি অঞ্চলে সন্ধ্যার আগেই শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঝড়ের সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টি, যা জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।
দেশের বাজারে টানা চারবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।বুধবার (১ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
রাজধানী ঢাকায় জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হওয়া এ অভিযানে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ট্রাফিক বিভাগের আটটি জোনের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে পরে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দোকানের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হবে।
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের নিচতলায় একাধিক দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় পৌনে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করে খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একইসঙ্গে বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
পহেলা বৈশাখের শোভাযাত্রার নামে ‘মঙ্গল’ নাকি ‘আনন্দ’ হবে, এই বিতর্ক অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এমন বিতর্ক জাতিকে বিভক্ত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী জুন-জুলাই পর্যন্ত কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একইসঙ্গে বিদেশ থেকে সার আমদানির প্রক্রিয়া দ্রুততর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
অবৈধ দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার ও উদ্ধার হওয়া খাসজমি বন্দোবস্ত দেওয়ার লক্ষ্যে সরকার ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনাসহ মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একইসঙ্গে জমি দখলমুক্ত করে রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কম দামের জ্বালানি আমদানির সুযোগ সীমিত হয়ে পড়েছে, এমন ইঙ্গিত করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। সেই চুক্তির কারণে বাজার প্রতিযোগিতায় নেই এমন দেশ অর্থাৎ রাশিয়া থেকে কম দামের জ্বালানি আনতে গেলে প্রতিবন্ধকতা হয় কিনা, সেটি এখন সরকারের বিবেচ্য বিষয়। আসলে অর্থনীতির সঙ্গে বিদেশনীতি যুক্ত হয়ে গেছে।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার
দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তাদের বেশির ভাগই সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনায় ৫৮৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। মার্চ মাসজুড়ে এই তিন পরিবহনপথে ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে সংগঠনটি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।