| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হলেন নুরজাহান খানম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব নুরজাহান খানম। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, নুরজাহান খানমের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

‘তন্ত্র-মন্ত্রের’ মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগির: মুক্তিযুদ্ধ মন্ত্রী

‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, খুব শিগগিরই তাদের চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান। একইসঙ্গে বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিস্তারিত...

সংবিধান ছুড়ে ফেলব কেন? এই সংবিধানে এত গাত্রদাহ কেন? জামায়াতকে পার্থ

জামায়াতে ইসলামীর কারও কারও ‘সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়ার’ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি দলটির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, সংবিধান ছুড়ে ফেলব কেন? এই সংবিধানে এত গাত্রদাহ কেন? সংবিধান কি মনে করিয়ে দেয়—এটা একাত্তরের পরাজয়ের দলিল?

বিস্তারিত...

আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমিও একটি ক্ষুদ্র শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই সনদ’-এর ওপর আনীত জনগুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

সারাদেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধারে চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকার। একদিনের অভিযানে প্রায় ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ কথা জানান।

বিস্তারিত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। ক্রমাগতভাবে বাড়ছে দাম। জ্বালানির এই অস্থিরতার প্রভাব পড়েছে দেশেও। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে জ্বালানির তেলের দাম বাড়বে বলে গুঞ্জন উঠে। তবে, আপাতত দাম বাড়াচ্ছে না সরকার। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

প‌রি‌বেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স‌ঙ্গে এফএও-এর প্রতিনিধির সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি জিয়াকুন শি। মঙ্গলবার (৩১ মার্চ) স‌চিবাল‌য়ে পরিবেশ মন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

বিস্তারিত...

হামসহ ১০ ধরনের টিকা আসছে শিগগিরই : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছাবে। ডোজ হাতে পেলেই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

বিস্তারিত...

‘তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে’

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতির লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে এক প্রশ্নের

বিস্তারিত...

নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে।

বিস্তারিত...

দেশে জ্বালানি তেলের মজুত ১ লাখ ৯৩ হাজার টন

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মঙ্গলবার পর্যন্ত দেশে সব ধরনের জ্বালানি তেলের মোট মজুতের

বিস্তারিত...

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর তালিকা প্রকাশে আইনি নোটিশ

১৯৭১ সালের মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রমহানি হওয়া ২ লাখ নারীর পূর্ণাঙ্গ জাতীয় তালিকা প্রস্তুত ও তাদের পরিবারকে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিস্তারিত...

জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক, তৃণমূলে উন্নয়নে জোর

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বিস্তারিত...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন ক্লাসের ভাবনায় সরকার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪