ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ৬ এপ্রিল হতে পারে। বুধবার (১ এপ্রিল) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সংসদে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদস্বরূপ বিরোধী দলের এমপিরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
আগামী চার বছরের মধ্যে দেশব্যাপী চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে আগামী তিন মাসে আরও ৩০ হাজারটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলেও তিনি জানান।
বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশে চলতি বছরের মার্চ মাসে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন, হত্যার শিকার ৪৭ জন ও রহস্যজনক মৃত্যু হয়েছে ১৭ জনের। মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত
রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল দশটার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫)
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
চলতি এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে- তা জানা যাবে আগামীকাল (বৃহস্পতিবার)। ওইদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যাওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫ জনের মৃত্যু সরাসরি হামের সংক্রমণের সঙ্গে সম্পর্কিত পাওয়া গেছে। এসব মৃত্যুর ঘটনা বেশি হওয়ায় রাজশাহী অঞ্চলে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
আগামী রোববার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) তিনি এ তথ্য জানান।
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক অভিযানে অবৈধভাবে দোকান দখলকারীদের সতর্ক করা হচ্ছে এবং দোকানের সামনের অতিরিক্ত অংশ ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি-কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা।
সরকার সংবিধান সংশোধনের বিষয়ে আন্তরিক, এবং শিগগিরই এ কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও মৃতপ্রায় খাল পুনরুদ্ধারে নতুন গতি আনতে চলতি এপ্রিল মাসেই আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঝিনাইদহ ও ফেনীতে এই প্রকল্পগুলোর কাজ শুরু হবে।