| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন মারা গেছেন ...............................

বিস্তারিত...

দেশের কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি, কমেছে তাপমাত্রা

দুপুরের পর থেকে জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হচ্ছে। নেত্রকোনায় কয়েকটি স্থানে বিকেলের দিকে বজ্রপাত হয়েছে। ময়মনসিংহে কালবৈশাখি ঝড়ে একজনের মৃত্যু হয়েছে

বিস্তারিত...

যুদ্ধবিরতির পর জম্মু ও কাশ্মীরে শান্তি বিরাজ করছে

কয়েক দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর জম্মু ও কাশ্মীর একটি শান্ত ও রৌদ্রোজ্জ্বল রবিবার সকালে ঘুম থেকে জেগে ওঠে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণ ছিল নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর ড্রোন অনুপ্রবেশ এবং আর্টিলারি শেলিং, যাতে এক ডজনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছিল। রিপোর্ট এবং কর্মকর্তাদের মতে, কেন্দ্রশাসিত অঞ্চলে মে মাসের ১০ ও ১১ তারিখের মধ্যবর্তী রাতে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং এলওসি ও আইবি পেরিয়ে গুলি বা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কোনও ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।

বিস্তারিত...

সিলেটে আওয়ামী লীগের নেতাকে মারধর করে পুলিশে হস্তান্তর

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানব সম্পদবিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ইউনিয়নের চটি গ্রামে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে যেতে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় এলাকার মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে সেখান থেকে তাঁকে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বসে বেশ কিছু সময় কথাবার্তা হয়। এ সময় সেখানে এলাকার লোকজনও উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

ঢাকার রেকর্ড গরমের পর বিকেলে ঠান্ডা বাতাস, নগরবাসীর প্রার্থনা বৃষ্টির

বেশিরভাগ নাগরিকের আশা, দ্রুত বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং গরমের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন

কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়।

বিস্তারিত...

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

শেয়ারবাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়

বিস্তারিত...

জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৭ ডাকাত গ্রেপ্তার : ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মোঃ রাব্বি (২৬), মোঃ আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হেসেন (৪৪)। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

বিস্তারিত...

নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে : আসিফ নজরুল

নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি

বিস্তারিত...

এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস সব অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানান।

বিস্তারিত...

গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিস্তারিত...

আওয়ামী লীগকে পরিপূর্ণ নিষিদ্ধের দাবিতে শাহবগে জুলাই আহতের অবস্থান কর্মসূচি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলে দলটি নিষিদ্ধ করার ও নেতাকর্মীদের বিচারের দাবিতে আন্দোলনে নামেন তারা।

বিস্তারিত...

তাপদাহে পুড়ছে দেশ, সর্বোচ্চ তাপমাত্রায় হাঁসফাঁস রাজধানীবাসী

ঢাকায় চলমান তীব্র তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিয়েছে।রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিস্তারিত...

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ঢাকা রেঞ্জ ডিআইজি

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এর পরও যদি দলটি কোনো কর্মকাণ্ড করে, জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টাও করে, তা শক্ত হাতে দমন করা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক এ হুঁশিয়ারি দেন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪