মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।
ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।
এইচএসসি ও ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষার্থীদের এক বছরে সম্মিলিতভাবে প্রায় ‘৪০ লাখ বছর’ সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই দীর্ঘ প্রক্রিয়া দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং তদন্তের জন্য ছয় মাস সময় দিয়েছিলেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স এই মামলাটি তদন্ত করছে।
নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় ফের আন্দোলনে নেমেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা।
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত ১৮ এপ্রিল দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ায় সরকার। এর পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া পুনর্র্নিধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই বর্ধিত ভাড়া আজ রোববার (২৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বিআরটিএ-র নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে।
বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে র্আোর (২৬ এপ্রিল)।বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
সরকার সাধারণ মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে এর দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বাস ও মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, আশপাশের জেলা এবং আন্তজেলা ও দূরপাল্লার রুটের জন্য পৃথক ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবসময় মনে রাখতে হবে পুলিশ জনগণের সেবক, আর জনগণের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ৮৬ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত। এক্ষেত্রে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন উচ্চশিক্ষিত, জামায়াত জোটের ১৩ জনের মধ্যে ৯ জন উচ্চশিক্ষিত এবং স্বতন্ত্র জোটের একজনও উচ্চশিক্ষিত।