| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফ্যামিলি কার্ড প্রদানে কোনো দুর্নীতি থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড প্রদানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

বিস্তারিত...

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

বিস্তারিত...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ, উৎপাদনে দুঃসংবাদ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে বেহাল অবস্থায় রেখে গেছে।

বিস্তারিত...

ভাড়া বৃদ্ধি হলেও একই রয়ে গেছে বাসযাত্রার দুর্ভোগ

বাসভাড়া বাড়লেও নগরবাসীর ভোগান্তি কমছে না বরং প্রতিদিনের যাত্রায় একই ধরনের অস্বস্তি, অব্যবস্থাপনা ও সেবাহীনতার চিত্রই ফুটে উঠছে রাজধানীর গণপরিবহনে।

বিস্তারিত...

পাটপণ্যের বহুমুখীকরণেই রপ্তানি আয় বাড়বে: বস্ত্র ও পাটমন্ত্রী

পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি সম্ভব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কাঁচা পাট রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে ফিনিশড ও বহুমুখী পাটপণ্য উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিস্তারিত...

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াত ‘আবোল-তাবোল’বলছে: মির্জা ফখরুল

নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল-তাবোল’ বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’এর মাধ্যমে ক্ষমতায় এসেছে জামায়াত আমিরের এমন দাবিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন।

বিস্তারিত...

থমথমে ক্যাম্পাসে এখনো মুখোমুখি ছাত্রদল-শিবির

দেয়াল লিখন ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতের জেরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষ এবং ডাকসুর দুই নেতাকে মারধরের ঘটনার পর থেকেই বিভিন্ন ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ, উত্তেজনা ও মুখোমুখি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

বিস্তারিত...

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে গরমের তীব্রতা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দে‌শের নাগ‌রিক‌দের জন‌্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

বিস্তারিত...

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও।

বিস্তারিত...

মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি প্রত্যাশিত ও আধুনিক বাংলাদেশ গঠনের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

বিস্তারিত...

সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনকে কেন্দ্র করে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, মাঝামাঝি অবস্থানে ঢাকা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা বাড়তেই থাকছে। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের তালিকায় থাকা মেগাসিটি ঢাকার অবস্থানে কিছুটা উন্নতি দেখা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪