দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য, গ্যাসচালিত যানবাহনে নয়।
বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (২৫ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে পুরো উপজেলাজুড়ে গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে সারা দেশ, তখন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে বাড়তি লোডশেডিং। গত কয়েক দিনে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। শুধু সাধারণ মানুষই নয়, শিল্প ও কৃষি উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই সংকটের শেষ কোথায়?
দেশের পোল্ট্রি শিল্প বর্তমানে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি, উচ্চ করের চাপ এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্যে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা অস্তিত্ব সংকটে পড়েছেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর নীতিগত সহায়তা না মিললে কয়েক দশকে গড়ে ওঠা এই শিল্প বড় ধরনের ধসের মুখে পড়তে পারে।
নদী, সমুদ্র ও পরিবেশ সংরক্ষণে কাজ করা সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’-এর উদ্যোগে ‘গঙ্গা নদীর পানি চুক্তি ও অভিন্ন নদীতে বাংলাদেশের
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
দেশে সরবরাহের জন্য জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জ্বালানি তেল নিয়ে কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করে
গ্যাস সঙ্কটের কারণেই লোডশেডিং বেড়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমাদের সব থেকে বড় সমস্যা বিদ্যুৎ উৎপাদন এখনো গ্যাস নির্ভর। গ্যাসও আমদানি করতে হয়।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তার এই মন্তব্যে অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখারই কথা উঠে এলো।
বিমানের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় শিগগিরই বোয়িংয়ের সঙ্গে নতুন একটি চুক্তি সই হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে আরও ২৮টি বিমান সংযোজন করা প্রয়োজন। তাই এর মধ্যে ১৪টি বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে, পাশাপাশি লিজের মাধ্যমে কয়েকটি বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার জায়গা, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে ফেলতে চান বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না- এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।