ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ৮৬ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত। এক্ষেত্রে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন উচ্চশিক্ষিত, জামায়াত জোটের ১৩ জনের মধ্যে ৯ জন উচ্চশিক্ষিত এবং স্বতন্ত্র জোটের একজনও উচ্চশিক্ষিত।
টাকা ছাপানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
উচ্চ তাপমাত্রা ও এ সংক্রান্ত করণীয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তার সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তিন বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ দেশের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য
জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে সরকার প্রজ্ঞাপন জারি করলেও যাত্রীদের কাছ থেকে এখনও আগের ভাড়া নেওয়া হচ্ছে। বাসচালক ও কন্ডাক্টররা বলছেন, নতুন ভাড়া এখনও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না।
চলতি বছরের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ও অপপ্রচার চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একটি চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার পাশাপাশি সরকারের ভাবমূর্তি বিনষ্ট করছে বলেও জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে এবং হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলা হবে। নির্ধারিত এসব স্থানে হকারদের নিবন্ধনের মাধ্যমে বসানো হবে এবং একটি নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হবে।
রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে তেহরান দাবি করেছে, ওয়াশিংটন এখন সংঘাত থেকে একটি ‘সম্মানজনক’ বের হওয়ার পথ খুঁজছে। দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে যখন কূটনৈতিক তৎপরতা বাড়ছে, ঠিক তখনই এ মন্তব্য করল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে সরকার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই প্রবাহ বাড়াতে এবং প্রবাসে নতুন শ্রমবাজার সৃষ্টিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য উগ্রবাদী হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
কলেজছাত্র রিজওয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তরুণ উদ্ভাবককে অনুপ্রাণিত করতে নিজেই গাড়িটি চালিয়ে দেখেন তিনি।
তনু হত্যার ১০ বছর পর গ্রেপ্তারকৃত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এই আদেশ দেন। এ ঘটনায় অন্য কোনো আসামিকে গ্রেপ্তারের কোনো তথ্য এখ
দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত দেড় মাসে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২ জনের এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে আরও ২০৯ শিশুর।