উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তা জন্য সিঙ্গাপুর থেকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ছাত্রী ও দু’জন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ দুই ভাই-বোন—নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩) ও আরিয়া নাশরাফ নাফি (৯)—চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বড় বোন নিঝুমের মৃত্যুর ১৪ ঘণ্টা পর না ফেরার দেশে পাড়ি জমায় ছোট ভাই নাফি।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দগ্ধ ও আহতদের দেখতে অনেকেই হাসপাতালে ভিড় করছেন। তাদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
প্রায় এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার দেশে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন গঠনের কোনো উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এইচএসসি (বিএম/বিএমটি) শিক্ষাক্রমের স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচী অনুযায়ী ৩০ আগস্ট (বুধবার) থেকে পরীক্ষা শুরু হবে।
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানা পুলিশ বাদি হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় ১ হাজার থেকে ১২ শ জনকে আসামি করা হয়েছে
দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সকল ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশের বিচারব্যবস্থার ভেতরে ভয় এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।
ঢাকার উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যাবে। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটটিতে থাকা তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রগুলো নিলামে তোলা হচ্ছে।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা-পুলিশ।