অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না- এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন রুটে বাসভাড়া বাড়তি চাপের মুখে পড়েছে যাত্রীদের ওপর।
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর জ্বালানিবাহী জাহাজ। বৃহস্পতিবার বিকাল ও আজ সকালে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে এসেছে দুটি জাহাজ। এছাড়া আজ বিকালে জেট ফুয়েল নিয়ে আসবে আরও একটি জাহাজ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা।
ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডি-র ১৩ বছর পেরিয়ে গেলেও ন্যায়বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন আহত শ্রমিকরা। অনেকের জীবন থমকে গেছে শারীরিক পঙ্গুত্ব ও আর্থিক অনিশ্চয়তায়।
রাজধানীর শাহবাগ থানার সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি।
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ধসে পড়া রানা প্লাজার জমিতে স্থাপিত অস্থায়ী বেধিতে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন।
রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দামে দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। দীর্ঘদিনের ঊর্ধ্বগতির পর মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে উল্টো বেড়েছে দাম। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা-র বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ছুটির দিনের সকালেও স্বস্তি মিলছে না রাজধানীর বায়ুমানে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আজও পিছিয়ে নেই ঢাকা। সংবেদনশীল গোষ্ঠীর জন্য শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে দেশের জনজীবন। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৪ এপ্রিল) গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে সন্ধ্যার পর কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
১৩ বছরেও হয়নি আলোচিত রানা প্লাজা হত্যা মামলার বিচার। গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য না দেওয়ায় এ মামলার বিচার প্রক্রিয়া গতি পাচ্ছে না। আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ শেষে প্রয়োজনে সাক্ষী তালিকা সংক্ষেপ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির পরিকল্পনার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রাজধানীর শাহবাগ থানায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়।
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ঢাকা মহানগরজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। খুব শিগগিরই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।