ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, তিনি ঢাকা-১২ নির্বাচনি এলাকা জবাবদিহিতার রোল মডেল হিসেবে গড়তে চান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়া, কলমিলতা মার্কেট ও হোন্ডাগলি সংলগ্ন এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে স্থানীয় সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।
ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা ও গণসংযোগে মানুষের অভূতপূর্ব ভালোবাসায় আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনি এলাকার মানুষের সাড়া, স্মৃতি ও প্রত্যাশার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
এবারের নির্বাচনে কোনো ধরনের ভোট ইঞ্জিনিয়ার কিংবা ভোট চোরদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে। তিনি বলেন,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)র গণপূর্ত শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আহবায়ক পদে রয়েছেন প্রোকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান এবং সদস্য সচিব পদে প্রোকৌশলী মো. শফিউল আযম সোহেল।
কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার।
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত ‘নতুন বাংলাদেশ’ গড়ার মাইলফলক। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই নির্বাচন একটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। একই সঙ্গে দলটির শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি)।
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কোনো তথাকথিত ‘সুখবর’কে তিনি সুখবর হিসেবে দেখেন না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনই উত্তেজিত হয়ে পড়ার কোনো কারণ নেই। তিনি বলেন, মাঘ মাসে মাথা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের রাজনৈতিক অবস্থান ও ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছেন—এমন অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে নেতারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে এক জনসভায় বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা একজন স্বাবলম্বী ও কর্মজীবী নারী ছিলেন। তার উদাহরণ তুলে ধরে তিনি নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে এবারের ভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান— লাইকলি বাংলাদেশ’স