জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনস–এর বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবার দেখা গেছে চট্টগ্রাম নগরের সড়কে। সিরিজের আদলে তৈরি ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি)সেকালে নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে নয়, তার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব, এমন মত প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, আঞ্চলিক বাস্তবতায় প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের কাজ করা প্রয়োজন; তবে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, চৌদ্দগ্রামের মানুষের প্রতি আমার অগাধ আস্থা ও ভালোবাসা রয়েছে। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর আমার মূল লক্ষ্য ছিল এলাকায় রাজনৈতিক ও সামাজিক শান্তি বজায় রাখা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল নেই, বরং এটি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন
চলমান নির্বাচনী পরিস্থিতিতে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব, আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং দেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে খাল-বিল পুনঃখননসহ প্রয়োজনীয় সব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী তাদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের অবমাননা করছে এবং তাদের ঘরের চার দেয়ালে বন্দি করে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুনভাবে বিএনপির বিজয় ঠেকানোর জন্য কিছু সুক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে
সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সামাজিক মাধ্যম এক্স একাউন্টে করা ‘কর্মজীবী নারীরা প্রস্টিটিউট’-এমন একটি পোস্ট ভাইরাল হয়। যা নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন তিনি। যদিও ডা. শফিকুর দাবি করেছেন তার এক্স একাউন্টটি ‘হ্যাক’ হয়েছিলো। তা নিয়েও পক্ষে-বিপক্ষে সমালোচনা চলমান। এরমধ্যেই ‘ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখা’র কথা বললেন আমির।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে এমন বাজে ও অশালীন ভাষায় কথা বলে, যা মুখে আনা যায় না। যারা নারীদের সম্মান করে না, তারা কখনো দেশ বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা কখনো দেশ চালাতে পারে না এবং দেশদরদী হতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার নির্বাচনী মঞ্চে পৌঁছেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি খুলনার উদ্দেশে রওনা হন। বেলা ১১টা ১০ মিনিটে তার বহনকারী হেলিকপ্টার খুলনায় পৌঁছে। খুলনা নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরে অনুষ্ঠিত একটি জনসভায় বলেছেন, আমরা চাঁদাবাজ টেন্ডারবাজদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করতে চাই না। আমরা ঋণ খেলাপিদের জাহান্নামে পাঠাতে এসেছি। তিনি রংপুর-৪ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনকে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন, প্রার্থীটি এলাকার সেবক হিসেবে কাজ করবেন, দুর্নীতি ও অন্যায় করবেন না এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে মনোযোগ দেবেন।
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষ করে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালের প্রথম দিকে ঢাকার কোটবাগান হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকা ছাড়বেন তিনি এবং দুপুর ১২টায় খুলনার খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে প্রথম সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন।