| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেত্রী। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন খালেদা জিয়া।

বিস্তারিত...

নির্বাচনী অঙ্গীকার পূরণে ১০০ ভাগের পথে সরকার: রিজভী

দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই বর্তমান বিএনপি সরকার তাদের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, নির্বাচনী লক্ষ্যমাত্রার কো

বিস্তারিত...

ব্রিকস এড়িয়ে দিল্লিতে দ্বিপাক্ষিক সফরে যেতে পারেন তারেক রহমান

ব্রিকসের ‘আউটরিচ সেশন’-এ বিমসটেকের সভাপতি হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে ঢাকা এ অবস্থানের কথা জানিয়েছে। সূত্রের দাবি, প্রথম ভারত সফরেই কোনো বহুপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে দিল্লি যেতে আগ্রহী নন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার পক্ষ থেকে মনে করা হচ্ছে, এ ধরনের বৈঠকে অংশ নিয়ে করমর্দন ও ছবি তোলা ছাড়া বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কোনো কূটনৈতিক অর্জনের সুযোগ নেই।

বিস্তারিত...

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময়ই পরিবর্তনশীল, উত্তাল এবং চরম অনিশ্চয়তায় ভরপুর। ক্ষমতার রদবদল, রাজপথের রক্তক্ষয়ী সংঘাত, কারাবাস আর আইনি জটিলতার ধোঁয়াশায় আচ্ছন্ন এই রাজকীয় অথচ ঝুঁকিপূর্ণ ময়দানে যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের এক সুদৃঢ় ও অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করতে পেরেছেন, তাদের মিছিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক উজ্জ্বল ও ব্যতিক্রমী নাম।

বিস্তারিত...

ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম

দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে চরম প্রতিকূলতা, জেল-জুলুম এবং রাজনৈতিক সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজপথের আন্দোলন ও সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে সামলানো মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব পদ ছেড়েছেন। একইসঙ্গে তিনি বর্তমান সরকােরর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন।

বিস্তারিত...

জরুরি বৈঠকে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের একাত্তরের মহান ‘মুক্তিযুদ্ধে অবদান নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে-প্রশ্রয়ে ছিল বলেও দাবি করেন তিনি।

বিস্তারিত...

কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: পরশকে কাদের

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে একটি ফোনালাপ শোনানো হয়েছে। ওই ফোনালাপে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশকে উদ্দেশ করে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন?’

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের নয়, দালালির ইতিহাস আছে : রিজভী

এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা রক্ষায়ও তারা সমানভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরব ও স্বাধীনতার চেতনাকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না।’ মঙ্গলবার (১১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাম

বিস্তারিত...

মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর মহাখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সি

বিস্তারিত...

প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

বিস্তারিত...

আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করতে হবে।

বিস্তারিত...

রিমান্ডে এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদে তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। দলের সাংগঠনিক দায়িত্ব থেকেও তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪