জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তাজনিত কারণে নিজের মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৬ মে) ফেসবুক পোস্টে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস
নতুনধারা বাংলাদেশের (এনডিবি) ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা-এর ইসলামী মূল্যবোধ, পর্দা-হিজাব, দ্বীনি প্রতীক ও উলামায়ে কেরামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত।
ঝিনাইদহে আলোচিত ঘটনায় গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সকালে আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্ত হন তিনি।
ঝিনাইদহে হামলার ঘটনার তিন দিন পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্টে হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ‘ফিরে আসা মৃত্যুর মুখ থেকে’ শিরোনামের ওই পোস্টে তিনি দাবি করেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
পাকিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ২৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঝিনাইদহে বাসার গেট ভেঙে তানাইমকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি অভিযোগটি করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আসন্ন জাতীয় বাজেট যেন দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার হয়ে না ওঠে, সে জন্য সরকারকে সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরতে হবে।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন, তা জানিয়েছে দলটি। দলের শীর্ষ কয়েকজন নেতা ঢাকায় ঈদ করলেও বেশিরভাগ নেতা নিজ নিজ এলাকায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জ্যে
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ দলটির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
ঝিনাইদহে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ঢাকায় ফেরার পথে মাগুরায় সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় নিরাপদে মাগুরা অতিক্রম করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে মব করতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি বলেও উল্লেখ করেছেন তিনি।
ঝিনাইদহে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-কে ঘিরে ঢাকায় ফেরার পথে মাগুরায় সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় নিরাপদে মাগুরা অতিক্রম করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নাসীরুদ্দীনের ওপর হামলায় জড়িতদের ‘যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স (সহিংসতা) বেছে নেন, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে হবে।’
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটিগ্রাম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতা–কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।