ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও এটিকে সাময়িক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি শেষ হয়ে গেলে তেলের দাম দ্রুত কমে আসবে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে তার নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
সৌদি আরবের কড়া সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৯ মার্চ) ভোরের দিকে বিস্ফোরকবাহী চারটি ড্রোন সৌদির শায়েবাহ তেলখনির দিকে ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮ তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে।
বিশ্বব্যাপী তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার (৮২.৭৪) ছাড়িয়েছে। পাশাপাশি শেয়ার বাজারেও পতন ঘটেছে। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কা তৈরি করেছে ।
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলার মুখে চরম নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সৌদি আরবে নিযুক্ত জরুরি প্রয়োজনে নিয়োজিত নন এমন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা কোনো যুদ্ধবিরতি চান না। তার মতে, ইরানের ওপর যে আগ্রাসন ও হামলা চালানো হয়েছে, তার জন্য দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে। স্থানীয় সময় রোববার রাতে রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রয়াত আয়াতুল্লা খামেনির পুত্র মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনেইর প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, ‘তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’
দক্ষিণ লেবাননে লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এটি গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর প্রথম নিহত। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মৃতদের মধ্যে একজন মাস্টার সার্জেন্ট মাহের খতার (৩৮), মজদাল শামস এলাকা থেকে, যিনি যুদ্ধে নিহত হয়েছেন। একই ঘটনার মধ্যে আরও একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মধ্য সৌদি আরবের আল-খারজ অঞ্চলে চালানো এক হামলায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের জাতীয়তা সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, আল-খারজ এলাকায় সংঘটিত হামলায় দুইজন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয়।
নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত না হলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। রবিবার (৮ মার্চ) দেশটির নরওয়ের পুলিশ জানায়, রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে একটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ট্রাম্পকে মূল্য দিতে হবে’— ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন।
চলমান পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে লেবানন সরকার হিজবুল্লাহকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আরব দেশগুলোতে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রতি ক্ষমা প্রার্থনা করলেও, দেশটির শক্তিশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস