| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে। নেইমার জুনিয়রের একমাত্র গোলটি কেবল সেলেসাওদের হারের ব্যবধান কমিয়েছে। এরপরই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া এই তারকা অবসরের ইঙ্গিত দেন। তবুও যদি-কিন্তু মেলাচ্ছেন অনেকে। নেইমার অবশ্য নিজের পুরোনো সিদ্ধান্তেই অটুট, জানিয়েছেন জাতীয় দলে তার অধ্যায় শেষ।

বিস্তারিত...

বিসিবির বোর্ড সভা আজ, যেসব বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের পরিচালনা পর্ষদের সভাকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তন, কোচিং স্টাফের ভবিষ্যৎ, ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন এবং ভারতের বাংলাদেশ সফরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে।

বিস্তারিত...

১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস

ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ১৯ সেকেন্ডের মাথায় রক্ষণের মারাত্মক ভুলে গোল হজম করে বসে দল। তবে প্রথমার্ধের সেই শুরুর ধাক্কা সামলে নিয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ভেনিজুয়েলার দল ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা।

বিস্তারিত...

নিষিদ্ধ হলেন নেইমার

ব্রাজিলিয়ান লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ২২তম রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ থাকছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। গ্লোবোডটকম গত শনিবার (২৫ জুলাই) ব্রাসিলেইরাওর

বিস্তারিত...

বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল, শেষ বাধা সরকারি অনুমোদন

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। তবে সিরিজটি আয়োজনের আগে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিস্তারিত...

ভিনিসিয়ুসের নতুন ঠিকানা হচ্ছে কি আর্সেনাল?

গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে চায় আর্সেনাল। দিন কয়েক আগেই এই উইঙ্গারের প্রতি গানারদের আগ্রহের খবর সামনে আসে। যদিও এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি লন্ডনের ক্লাবটি।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত দলে নতুন মুখ পেসার মুশফিক হাসান। এছাড়া ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক।

বিস্তারিত...

অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

বাংলাদেশ যাতে অলিম্পিকের মতো একটি বড় আসরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, অংশগ্রহণ করতে পারে সেভাবে সরকার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই অলিম্পিকের যাত্রা জিরো থেকে শুরু করা হয়েছে বলেও তিনি জানান।

বিস্তারিত...

লিটন-মেহেদিকে আর্থিক জরিমানা করবে বিসিবি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদিকে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে জরিমানার অঙ্ক চূড়ান্ত করা হতে পারে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।

বিস্তারিত...

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে তিন ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোটের কারণে বড় ধরনের দুশ্চিন্তায় বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ মেডিকেল আপডেট অনুযায়ী, ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না পেসার নাহিদ রানা, পেসার শরিফুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

বিস্তারিত...

ফের আলোচনায় গাভি-লিওনরের প্রেমের পুরোনো গুঞ্জন

স্পেনের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দেশটির রাজকুমারী প্রিন্সেস লিওনর ও জাতীয় দলের তরুণ মিডফিল্ডার পাবলো গাভিকে ঘিরে পুরোনো এক গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথিত সম্পর্ক নিয়ে নানা পোস্ট, মিম ও কল্পনাপ্রসূত গল্প ছড়িয়ে পড়লেও এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক তথ্য নেই।

বিস্তারিত...

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়!

প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ তুলে মেক্সিকান ক্লাব তিগ্রেস ছেড়ে নিজ দেশ আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন অ্যাঞ্জেল কোরেয়া। দীর্ঘদিনের গুঞ্জন পেরিয়ে আর্জেন্টাইন পরাশক্তি রিভার প্লেটে তার যোগ দেওয়া যখন কেবল সময়ের ব্যাপার ছিল, ঠিক তখনই নাটকীয়ভাবে সামনে এলো এই অভিযোগ। ফলে শেষ মুহূর্তে এসে আটকে গেছে বহু আলোচিত এই ট্রান্সফার প্রক্রিয়া।

বিস্তারিত...

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের পরাজয়ের পরও বিতর্ক থামেনি। বিশ্বকাপজুড়ে রেফারিং ও ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে শুরু হওয়া একটি অনলাইন পিটিশন বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে

বিস্তারিত...

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ, এবার অভিযোগ করবে নরওয়ে

বিশ্বকাপের রাউন্ড বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখলেও ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। সেই ইস্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার কথা জানিয়েছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস। বিবিসির প্রতিবেদন।

বিস্তারিত...

১৭ বছর পর ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর এক যুগ পেরিয়ে গেলেও সেখানে আতিথেয়তা পায়নি টাইগাররা। তবে এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্র

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪